
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ১৬৭টি চা-বাগান রয়েছে। এসব বাগানে চা-শ্রমিক পরিবারের প্রায় ৯ লাখ সদস্য বসবাস করছেন। তাঁদের মধ্যে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে প্রায় দেড় লাখ বাগানে শ্রমিক হিসেবে কাজ করছেন। কেউ কেউ শিক্ষা অর্জন করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে অধিকাংশই আছেন বেকারত্বের কবলে।
বাগানের চা-শ্রমিকনেতা ও বাগান পঞ্চায়েত কমিটির সদস্যরা জানান, চা-শ্রমিকদের তুলনায় প্রায় চার গুণ বেশি হলো বেকারত্বের সংখ্যা। সরকার ও চা-বাগানের মালিকপক্ষ চাইলে এই বেকারত্ব দূর করতে পারে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয় না। বাগানের ভেতরে আইন অনুযায়ী একরপ্রতি নির্দিষ্টসংখ্যক শ্রমিক নিয়োগের বিধান থাকলেও তা মানা হয় না। প্রচুর আবাদি জমি থাকা সত্ত্বেও আবাদ করা হচ্ছে না, তাই কর্মসংস্থানও হচ্ছে না। যে জমি চা-চাষের অনুপযোগী, তা ধান চাষের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চাষ করতে গেলে একরপ্রতি প্রায় ১১ মণ ধান কর্তৃপক্ষকে দিতে হয়। কর্তৃপক্ষ চা-শ্রমিকদের রেশন থেকে এই ১১ মণ ধানের সমপরিমাণ চাল কেটে রাখে। এই জমিগুলো শ্রমিকদের নামে স্থায়ী বরাদ্দ দেওয়া হলে তাঁদের জীবন উন্নত হতো। কিন্তু তা না করে শ্রমিকদের মদের বোতল ধরিয়ে দেওয়া হয়। এই মদের নেশায় অনেকে কাজের জন্য বাইরেও যান না।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, ‘বাগান থেকে বাইরে বের হওয়ার প্রবণতা এখনো সৃষ্টি হয়নি। মদ ছাড়াতে পারলে বাগানে শিক্ষার হার অনেক বেড়ে যেত। আমাদের আলীনগর চা-বাগানে শতাধিক ব্যক্তি বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করেন। এভাবে যদি প্রতিটি বাগানে হতো, তাহলে মানুষের জীবনমানের উন্নয়ন হতো। সরকার যদি বাগানের মদের পাট্টাগুলো বন্ধ করার উদ্যোগ নেয়, তাহলে বেকারত্ব দূর হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৩ মিনিট আগে