
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবি ও তাঁর সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতিবিজড়িত স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হামদ-নাত, গজল, নজরুল সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলে। বিকেলে নজরুলের কর্ম ও জীবনের ওপর আলোচনা সভা এবং সন্ধ্যায় ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীরা আজ নজরুল ও প্রমিলার প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘‘দামাল ছেলে নজরুল’’ নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নজরুলের বিদ্রোহী চেতনা ও জীবনদর্শন তুলে ধরব।’
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মোন্নাফ, সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কবীর মঈন বিশ্বাস প্রমুখ।
শিবালয়ের তেওতা গ্রামেই জন্মেছিলেন কবিপত্নী প্রমিলা দেবী। কবি নজরুল বহুবার এই গ্রামে এসেছেন এবং এখানকার প্রকৃতি ও মানবিক আবহে অনুপ্রাণিত হয়েছেন বলে গবেষকেরা মনে করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে