মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবজি খেলা নিয়ে বিরোধের জেরে মো. রাজু (১৩) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।
নিহত রাজু উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিস্ত্রী ওরফে মোছার ছেলে। এ ঘটনায় ওই এলাকার রাজু কোরাইশীর ছেলে আলিফ (১৪), আলিফের মা হোসনিয়ারা (৪৫) এবং ভগ্নিপতি সাবেক সেনা সদস্য মাহমুদকে (৫৫) শটগানসহ (লাইসেন্সকৃত) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
নিহত রাজুর বাবা মো. মুসলেম ও স্থানীয়রা জানান, উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের রাজু কোরাইশীর ছেলে মো. আলিফ ও ওই এলাকার মো. মুসলেমের ছেলে রাজুর সঙ্গে পাবজি খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে কৌশলে নির্জন জায়গায় নিয়ে যায় আলিফ। পরে রাজুকে মুখে শার্ট ঢুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে আঘাত করে। এক পর্যায় রাজুর মৃত্যু হয়েছে ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে রাজুকে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে তার হয়।
এদিকে রাজুর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আলিফের বাড়ি ঘেরাও করেন। বিষয়টি থানা-পুলিশ জানার পর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অভিযুক্ত মো. আলিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৪১ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে