
প্রশাসন এক লাখ টাকার লোভও সামলাতে পারে না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। গতকাল সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলার শ্রীধর নগরে নদীভাঙন ও অবৈধ ড্রেজারবিরোধী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এস এ জিন্নাহ কবির বলেন, প্রশাসন বালুমহাল ইজারা দিতে গিয়ে এক লাখ টাকার লোভও সামলাতে পারেনি। তিন দফা টেন্ডার ব্যর্থ হওয়ার পরও রাতের অন্ধকারে তদবির করে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। এতে সরকারি নিয়ম ভঙ্গ হয়েছে।
জিন্নাহ কবির আরও বলেন, বালুমহালের ইজারা দেওয়ার কারণে আগে শত শত পরিবার ভাঙনের শিকার হয়েছে। এবারও একই চক্রান্তে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জিন্নাহ কবির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সীমানার বাইরে গিয়ে বালু কাটা হয়, তবে ইজারার টাকা ফেরত দিয়ে এ কার্যক্রম বন্ধ করতে হবে।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে