
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে—এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। এটাই তো এই সরকারের মেন্ডেট এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলোর আলাপ-আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার আর নির্বাচন সমান্তরালভাবে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভিপি নুর আরও বলেন, ‘’৭১’এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করেছিল, একাত্তরের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এটি একটি গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়েছে। দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের পতন হয়েছিল।’
গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে