
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি করায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. আব্দুল মান্নানের বাড়ি থেকে প্রায় ৯০০ লিটার অকটেন জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুতের দায়ে ফিরোজ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ‘রাজ ট্রেডার্স’-এ অতিরিক্ত দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে