
মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। হরিরামপুর থানার এসআই এমদাদুল হক ও এএসআই অমল সেনের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় যাত্রাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন যাত্রাপুর গ্রামের মো. ছিদ্দিকের ছেলে।
মামলার নথিপত্রের তথ্যের বরাতে হরিরামপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ২০২৪ সালের ২৯ অক্টোবরের মামলায় এজাহারে উল্লিখিত ৭৩ নম্বর আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় দেলোয়ারকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে