মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাহাজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঘিওর থানা-পুলিশ ও মামলা সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, ভুক্তভোগী নারী অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশী।
অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত শনিবার গভীর রাতে তিনি ভুক্তভোগীর নিজ বাড়িতে প্রবেশ করেন। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর গতকাল রোববার রাতে ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তাহাজ উদ্দিনকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকারই বাসিন্দা। আজ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে