
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যার মামলায় আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাঁকে আটক করে।
জেলা ডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ও শিবালয় থানার যৌথ অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে অনিককে গ্রেপ্তার করা হয়। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালক হত্যার ঘটনায় মামলায় সন্দেহভাজন হিসেবে অনিককে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিদগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা এবং দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পরিবহনচালক ছিলেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা পারভেজ দগ্ধ হন। পরে তাঁকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে মামলা করেছেন। চালকের মৃত্যু হওয়ায় মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে