
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় সুকুমার রাজবংশী নামের এক যুবক ঠিকাদারের শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার বাবুল মিয়া (৫৫)। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।
উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলেপাড়ার কালীমন্দিরসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ তৈরির কাজ করছেন সাব-কন্ট্রাক্টর মো. বাবুল মিয়া। অভিযোগ উঠেছে, সম্প্রতি তাঁর কাছে কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজবংশী নামের এক যুবক ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এর জেরে গতকাল রোববার বিকেল ৪টার দিকে সুকুমার রাজবংশী কয়েকজনকে নিয়ে ব্রিজের নির্মাণ সাইটের ঘরে ঢুকে শ্রমিক লাভলু (৫২) ও টুটুল মিয়াকে (৩০) দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মো. বাবুল মিয়া বলেন, ‘এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার দুই নির্মাণশ্রমিককে মারধর করেছে চাঁদাবাজ সুকুমার রাজবংশী। এ ঘটনায় আমি আজ সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে কান্দাপাড়া ব্রিজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই সুকুমার রাজবংশী এর আগেও চাঁদার দাবিতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা হয়। এখন আবার চাঁদার কারণে আরও দুই শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো লোক কোনো নির্মাণকাজে চাঁদাবাজি করতে না পারে।’
অভিযুক্ত সুকুমার রাজবংশীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে