
জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র্যালি বের করা হয়, যা শহরের বিজয় মেলা মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
শোভাযাত্রা শেষে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল এবং বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে