
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটের হাসিল বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা। রোববার সকাল ৭টার দিকে হরগজ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক হাট হিসেবে প্রতি রোববার বসে এই গোহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ীরা এখানে আসেন। তবে সম্প্রতি প্রতি গরুতে হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করায় অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে।
প্রতিবাদ সভায় হরগজ ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘হাটের সুনাম ধরে রাখতে হাসিল ১৫০ টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।’
ডিশ ব্যবসায়ী মো. শহিদুল বলেন, ‘হঠাৎ করেই প্রতি গরুতে ১০০ টাকা করে বাড়িয়ে ৩০০ টাকা হাসিল করা হয়েছে, যা অযৌক্তিক। এতে হাটে গরু কম আসছে।’
নোয়াখালী থেকে আসা গরু ব্যবসায়ী ইদ্রিস আলী ব্যাপারী বলেন, ‘কম হাসিল হওয়ায় এই হাটে আসতাম। এখন যদি ৩০০ টাকা করতে হয়, তাহলে আর আসা যাবে না।’
এ বিষয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাট পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ বজলুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ৩০০ টাকা নির্ধারণ করা হলেও পরিচালনা পরিষদের সিদ্ধান্তে পুনরায় তা ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এটি আজ রোববার থেকেই কার্যকর করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে