মাগুরায় আজ বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরায় গুরুত্বপূর্ণ জায়গাতে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা দেওয়ার কাজ চলমান। কথা দিয়েছিলাম এটা করব। অন্তত স্বল্প পরিসরেও তা বাস্তবায়নের দিক ভাবছি।’
জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকিব আল হাসান এক ঘোষণায় জানিয়েছিলেন তিনি বিজয়ী হলে মাগুরায় ফ্রি ইন্টারনেট সেবা দেবেন। কবে নাগাদ সেই ইন্টারনেট সেবা চালু হবে জানতে চাইলে এ কথা বলেন তিনি।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। চলকে আগামী শনিবার পর্যন্ত।
মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি, গণহত্যা জাদুঘর খুলনা, মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন প্রকাশনাসহ মোট ১৩টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে মাগুরায় নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার।
একই দিনে বিকেল চারটায় মাগুরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাকিব।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে