
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের গ্রেপ্তারের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে চুয়াডাঙ্গা থেকে আনতে মাগুরা থেকে পুলিশের একটি বিশেষ দল রওনা হয়েছে।
পুলিশ আরও জানায়, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে