
মাদারীপুরের কালকিনিতে মাছচাষি ইউনুস সরদারের (৪৫) ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রীকেও পিটিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ইউনুস সরদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।
পুলিশ, আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে একদল দুর্বৃত্ত মাছচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়িঘর তছনছ এবং ইউনুসকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের আঘাতে ইউনুসের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাধা দিলে মাছচাষির স্ত্রীকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনির সিডিখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। তবে রাতের বেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আহতের হাসপাতালে চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে