
মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনকে গ্রেপ্তারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির জেলা নেতা মুশফিকুর রহমান রঞ্জু। এনসিপি নেতার এই স্ট্যাটাস নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের একটি ছবি দিয়ে এনসিপি নেতা মুশফিকুর রহমান রঞ্জু লেখেন, ‘ছাত্রলীগ করে...আমার কাছের বন্ধু, যার নামে নেই কোনো মামলা, তারপরও এ মিথ্যা হয়রানি কেন? এমন রাজনীতি তো আমার এ দেশে চাই না, তাহলে দেশের আইন প্রশাসন কোনো দিকে হাঁটছে?’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৩১ সদস্যের সমন্বয় কমিটির সদস্য মুশফিকুর রহমান রঞ্জু। গত ১৫ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত কমিটিতে তিনি সদস্যপদ পান। রঞ্জুর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গোপালপুর গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতার পক্ষে ফেসবুকে এনসিপি নেতার এ ধরনের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি।’
স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা মুশফিকুর রহমান রঞ্জু বলেন, ‘জুলাই আন্দোলনের বিরুদ্ধে লিখন কোনো কথা বলেনি। লিখন একটা ভালো ছেলে, ওকে হয়রানি করার জন্য কিছু লোকজন মিথ্যা মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করিয়েছে।’
মাদারীপুর এনসিসির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, ‘ব্যাপারটি আমাদের জানা নেই। ফেসবুকের লিংকটা একটু দেন, দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখনকে (৩০) শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘লিখনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায়ও সে এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে