
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুস্ময় রাজৈর পৌরসভা এলাকার সাহাপাড়ার মৃত সঞ্চয় কুমার চক্রবর্তীর ছেলে। তিনি টেকেরহাট ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট শাখায় ডিএসআর হিসেবে কর্মরত আছেন।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এজেন্ট শাখা থেকে ৭ লাখ, আমগ্রাম বাজার এজেন্ট শাখা থেকে ৭ লাখ ও টেকেরহাট মাস্টার এজেন্ট থেকে ১০ লাখসহ মোট ২৪ লাখ টাকা সংগ্রহ করেন ডাচ্-বাংলা ব্যাংকের কর্মী সুস্ময়। তিনি টাকাগুলো নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদারকান্দি বাজার এজেন্ট শাখায় দেওয়ার জন্য রওনা দেন।
পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সুস্ময়কে একটি ভিজিটিং কার্ড দেখিয়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় সুস্ময়কে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করছে। আমরা বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার (সুস্ময়) নাকের সামনে স্কোপোলামিন নামক ওষুধ; যা শয়তানের নিশ্বাস নামে পরিচিত তা দিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করছি। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে