
মাদারীপুরের কালকিনিতে জাকির ফকির নামের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়ারিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য জাকির ফকিরের রান্নাঘর থেকে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘরে কেউ ছিলেন না। জাকির আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, জাকির হাতবোমাগুলো মজুত করে রেখেছিলেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘হঠাৎ দুপুরে আমরা পরপর বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাই। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য জাকির ফকিরের রান্নাঘরে একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
এ বিষয়ে জানতে জাকির ফকিরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। ঘটনাটি আমরা জানার চেষ্টা করছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে