মাদারীপুর সদর উপজেলার বাংলাবাজার-দুধখালী সড়কের সংস্কারে কাজ শেষ হতে না হতেই পিচ ঢালাই (কার্পেটিং) উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কারের কাজটি করেছে সংশ্লিষ্ট ঠিকাদার।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় খানাখন্দে ভরা প্রায় চার কিলোমিটার সড়কের সংস্কার অনুমোদন হয়। উপজেলার বাংলাবাজার-দুধখালী সড়কে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ করা হয়। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজ শেষ করে। কাজ শেষ হওয়ার এক সপ্তাহ যেতেই এই সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করায় কাজ শেষ হতে না-হতেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। পাথর, বিটুমিনসহ সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে যান চলাচল করায় এই পিচ ঢালাই অনেক জায়গায় উঠে গেছে।
স্থানীয় বাসিন্দা নিবর হোসেন, কামাল হোসেন, ছালাম মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, কাজ খুবই নিম্নমানের হয়েছে। তাই কার্পেটিং উঠে যাচ্ছে। কাজ শেষ হতে না-হতেই সড়কের অনেক অংশের পিচ ঢালাই উঠে গেছে। ঠিকাদারের লোকজন সংস্কারের কাজ করার সময় গাছের পাতা ও ময়লা-আবর্জনা পরিষ্কার না করেই কাজ করেছেন। তা ছাড়া তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এই অবস্থা হয়েছে।
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আরিফুর রহমান মোল্লা বলেন, ‘কাজ করার সময় ছয়জন ইঞ্জিনিয়ার কাজটির দেখাশোনা করেছেন। যেভাবে কাজ ধরা আছে, ঠিক সেভাবেই নিয়মমতে কাজটি করা হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি।’
মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কৃত্তর্নীয়া বলেন, ‘আমরা কাজের অংশ পরিদর্শন করব। যদি কোনো অনিয়ম পাই, তাহলে ঠিকাদার আবার কাজ করে দেবে। তা না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩০ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে