
স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিকনির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিরকান্দি রুটে সাতটি ফেরি চলছে।
একই নদীতে দুই নৌপথের একটিতে ফেরি চালু, অন্যটিতে ফেরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে বিধায় অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত আছে। এই নৌপথে মোট ৮২টি লঞ্চ চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত স্রোতে ফেরি চলতে অনেক অসুবিধা হয়। কিন্তু লঞ্চ কিছুটা সমস্যা হলেও চলতে পারে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২০ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৬ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে