
মাদারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়। একই সময় নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকজন ওয়ারেন্ট-সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পুলিশ দুজনকে সদর থানায় নিয়ে এলে আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে থেকে আরও সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব ব্যাপারীসহ (১৭) মোট সাতজন। তাঁদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।
এ ঘটনায় স্বজন ও সমর্থকেরা থানার সামনে জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে