মাদারীপুরের ডাসার উপজেলায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ও একই মাদ্রাসায় মাসপিয়া দ্বিতীয় শ্রেণিতে পরে। আফিয়া ও মাসপিয়া দুজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।
নিহত দুই শিশুর বড় চাচা গোলাম মাওলা বলেন, ‘আজ অনেক গরম পড়েছে। তাই দুপুরে আফিয়া ও মাসপিয়া গোসল করার কথা বলে ঘর থেকে বের হয়। পরে আমরা তাদের খুঁজতে বের হই। দেখি বাড়ির পাশেই পুকুরে ওরা গোসল করছে। তখন ওদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর ওরা আবার সবার অজান্তেই গোসল করতে যায়। প্রায় আধা ঘণ্টা পর ওদের দেখতে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি। দেখি ওই পুকুরের পাশেই ওদের স্যান্ডেল পরে আছে। তখন পুকুরে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকেই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, একই সঙ্গে দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে