
বন্যা বৃষ্টি বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি দেখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়িয়া ঘাটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তাঁরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় ষড়যন্ত্র ছিল, তাই উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। সকলেই আশঙ্কা করছে উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এ জন্য তিনি সতর্ক থাকতে বলেছেন, আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও যেসব নিরাপত্তা সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণে শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে উঠবে তার জন্য পন্টুন দেওয়া হচ্ছে। সেসব তদারকি করা হচ্ছে। দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, নদীর পানি বাড়ছে। তাই এখানে আমরা এসেছি। প্রতিকূল অবস্থায় প্রস্তুতিটি সঠিকভাবে চলছে কি-না তা দেখার জন্য।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব মাস্টাররা লঞ্চ নিয়ে আসবে তাঁদের বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তাঁদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, নৌপুলিশ কাজ করছে। আমাদের হাজার হাজার আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক কাজ করছে। দূরদূরান্ত থেকে মানুষ যে আসবে, তাদের সভা স্থলে নিয়ে যাবে। বন্যা বৃষ্টি বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক এবং উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে