মাদারীপুর জেলার শিবচরে মানব পাচার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানব পাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে।
গ্রেপ্তার দুজন সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এই তথ্য জানায় পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেওয়ার প্রলোভন দেন শীর্ষ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তাঁর লোকজন। পুরো ১৮ লাখ টাকা দেওয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে রওনা হন লিমন। প্রথমে তাঁকে সৌদি আরবে নিয়ে যায় দালাল চক্র।
পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা। পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপণ হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরও ১২ লাখ টাকা হাতিয়ে দেয় দালাল চক্র। এরপর আর কোনো হদিস নেই লিমনের।
এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তাঁর বাবা সালাম, সোবাহানের স্ত্রী তানিয়াসহ আটজনের নামে মানব পাচার আইনে মামলা করেন।
পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তাঁর শ্বশুর সালাম মোল্লাকে গ্রেপ্তার করেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেপ্তার দুজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেপ্তার দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানব পাচার মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে