
সংসারের সচ্ছলতা আনতে ছয় মাস আগে ইতালির যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়েন মাদারীপুরের যুবক জীবন ঢালী। কিন্তু ২২ বছর বয়সী এই যুবকের স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।
গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হন জীবন। গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছায়। শুরু হয় শোকের মাতম। সন্তানের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন মা-বাবা।
জৈয়ার গ্রামের কালাম ঢালীর ছেলে জীবন ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন দালালের প্রলোভনে। প্রথমে নেওয়া হয় তাঁকে লিবিয়ায়। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পাড়ি জমানোর কথা ছিল তাঁর। তবে তার আগেই মাফিয়াদের গুলি জীবন ও স্বপ্ন দুটোই শেষ। জীবনের পরিবার ও স্থানীয়রা জানান, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোন করে মৃত্যুর খবর জানান।
জানা গেছে, মাদারীপুরের সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে প্রায় ইতালির উদ্দেশে লিবিয়া যান জীবন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি ইতালি যেতে চেয়েছিলেন। তবে লিবিয়ায় পৌঁছানোর পর কয়েক মাস আটকে রাখা হয় জীবনকে। এর পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি।
জৌয়ার গ্রামের লোকজন জানান, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে