
লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন জেলার ফুলবাড়ী উপজেলার মন্টু রায়, তাঁর স্ত্রী অর্চনা রানী, ছেলে পলাশ রায়, মেয়ে মিশু রানী, মহেন্দ্র চন্দ্র রায়ের মেয়ে ফুলরানী রায়, তাঁর ভাই হরি কান্ত রায়, অনন্ত চন্দ্র বর্মণের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মণ, হরিকান্ত বর্মণের মেয়ে সুরভী, হরিকার মেয়ে স্বপ্না বর্মণ, পিটা পলাশের মেয়ে পল্লবী রায়।
বিজিবি ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্গাপুর সীমান্ত অতিক্রম করে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের সীমান্তের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে আটক করেন বিজিবি দুর্গাপুর ক্যাম্পের সদস্যরা। তারা বাংলাদেশি দাবি করে পরিচয় দিলে তাৎক্ষণিক তাদের পরিবারে খবর পাঠায় বিজিবি। সে অনুযায়ী তাদের পরিচয় শনাক্ত করে আটক ব্যক্তিদের আদিতমারী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিজিবি ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তারা সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে ভারতে ছিলেন দীর্ঘদিন। পরে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে। পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।
লে. কর্নেল মেহেদী ইমাম আরও বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে