
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
২ মিনিট আগে
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
৭ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
২৬ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৩৫ মিনিট আগে