
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে। অন্য তিনজন হলেন হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান এবং আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান অলি।
পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
অন্যদিকে হাতীবান্ধা থানার পুলিশ আলাদা অভিযানে উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে গ্রেপ্তার করে। আদিতমারী থানার পুলিশ অভিযান চালিয়ে অলিয়ার রহমান অলিকে গ্রেপ্তার করে। তবে তাঁদের গ্রেপ্তারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে