
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে দুদিন বন্ধ থাকবে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) কর্তৃপক্ষ। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
এর আগে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীসহ তিন সংগঠন চিঠির মাধ্যমে স্থলবন্দরের দুদিন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার ও পরদিন সোমবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবেন। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। ‘
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই অচল হয় স্থলবন্দর।’

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে