
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাতে টিসিবির পণ্য দেওয়ার সময় পণ্য না পেয়ে ডিলারসহ গাড়ি আটক করেন কার্ডধারীরা। পরে রাত ১টার দিকে ডিলার পুনরায় পণ্য বিতরণের আশ্বাস দিলে তাঁকে ছেড়ে দিয়ে গাড়িটি ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়। গতকাল রোববার রাতে উপজেলার তুষভান্ডার খেলার মাঠে টিসিবির পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল রোববার সকালে তুষভান্ডার ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৯০২ জন সুবিধাভোগীকে উপজেলার তুষভান্ডার রমনি মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টিসিবির পণ্য দেওয়ার কথা। কিন্তু রোজা রেখে ৩টি ওয়ার্ডের সুবিধাভোগীরা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষার পর বিকেল সাড়ে ৪টার দিকে টিসিবির পণ্য নিয়ে আসেন ডিলার। ওই সময় ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন ডিলার সফিয়ার রহমান। পরে পুলিশের সহযোগিতা নিয়ে টিসিবির পণ্য বিতরণ শুরু করলেও রাত ৮টার দিকে প্রায় ২০০ কার্ডধারী ব্যক্তি থাকলেও পণ্য শেষ হয়ে যায়। ফলে মানুষের মাঝে উত্তেজনা তৈরি হয় এবং ডিলারকে অবরুদ্ধ করে রাখেন। পরে আরও পুলিশ উপস্থিতিতে ডিলার সফিয়ার রহমান সুবিধাভোগীদের পুনরায় পণ্য বিতরণের আশ্বাস দেন। পরে ডিলারকে ছেড়ে দেওয়া হলেও পণ্য নিয়ে আসা গাড়িটি ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়।
তুষভান্ডার ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তেল, চিনিসহ টিসিবির মালামাল বিতরণ করতে আসেন ডিলার। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি। সারা দিন অনেক অসহায় মানুষ টিসিবির পণ্য নিতে গেলেও নানা ভুল-ত্রুটির অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। প্রায় ২০০ কার্ডধারী ব্যক্তি পণ্য পায়নি। বিষয়টি জানতে পেয়ে আমি জনগণকে সঙ্গে নিয়ে ট্রাকটি আটক করেছি।’
এ বিষয়ে ডিলার সফিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে খাদ্যগুদাম থেকে ২টায় পণ্য দেওয়া হয়েছে। তাই মাঠে বিতরণ শুরু করেছি সাড়ে ৪টার দিকে। এ কারণে মাল বিতরণ করতে রাত হয়ে যায়। টিসিবি পণ্য বিতরণের যে কার্ডটি করা হয়েছে সেটি অনেকে নকল করেছেন, তাই অনেকজনকে মাল দিতে পারিনি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টিম গোলাম রসূল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। পরে ট্রাকটি পরিষদে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম পণ্য না পাওয়ার বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সম্ভবত জাল কার্ড তৈরি করে অনেকে পণ্য উঠিয়েছেন। এ কারণে অনেকে পণ্য পায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১০ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৪ মিনিট আগে