
লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩০) আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ছাত্রদল নেতা রবিউল ইসলাম একই এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে এবং পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী আজকের পত্রিকাকে জানান, রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে চার-পাঁচজন যুবক হেরোইন সেবন করছিলেন—এমন গোপন খবরে খোড়াগাছ এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে