
লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিন দিন পরে সেই হাসিনা বেগমের (৪৫) কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সতিন মেহেরুন বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে আজ শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী ভুট্টাখেত থেকে হাসিনার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। দেহ থেকে মাথা রাখা হয় প্রায় সাত কিলোমিটার দূরে। তবে নিজ বাড়ির পাশের ভুট্টাখেতে।
মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পার্শ্ববর্তী এলাকা ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা-পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ভুট্টাখেতটির মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ লাশের আঙুলের ছাপ নিয়ে গত বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে। এর পর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল ও তাঁর প্রথম স্ত্রী মেহেরুনসহ পুরো পরিবার আত্মগোপন করেন।
পুলিশ হাসিনা বেগমের মাথা উদ্ধার করতে এবং ঘটনার ক্লু উদ্ধারে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে সঙ্গে নিয়ে আজ শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন বেগমকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভ্যানচালক আশরাফুলের দুই স্ত্রীর পৃথক দুটি বাড়ি। তবে নিজে ছোট স্ত্রী হাসিনার ঘরে থাকতেন। দুই স্ত্রীর মাঝে বিরোধ ছিল। তবে আশরাফুল ছোট স্ত্রীকে সর্বদা সঙ্গে রাখতেন। এমনকি কোথাও গেলে হাসিনাকে ভ্যানে করে নিয়ে যেতেন। তিনি বলেন, ‘তাঁদের ভালোবাসা সম্রাট শাহজাহান-মমতাজকে হার মানায়। সেই ভালোবাসার সমাধি মাথাবিহীন হাসিনার লাশ মানতে পারছে না গ্রামবাসী। ঘটনার পর থেকে আশরাফুল আত্মগোপনে থাকা সন্দেহজনক।’

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে হাসিনা বেগমের মাথা উদ্ধার করা হয়েছে। ভুট্টাখেতে সামান্য গর্তে মাথাটি পুঁতে রাখা হয়েছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, হাসিনা বেগমের সতিন মেহেরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যে কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে