
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তানিয়া রব বলেছেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এ জন্য কী আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি?’ আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তানিয়া রব আরও বলেন, ‘রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদীভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ড্রেজিংয়ের কাজ করতে গেলে একটি পক্ষ তা করতে দেয়নি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি আর গুরুত্বের সঙ্গে দেখেনি। এখন নদীবাঁধ প্রকল্প বরাদ্দের নামে লুটপাট হচ্ছে। আমরা সবাই জানি, কারা করছে এ লুটপাট ও চাঁদাবাজি।’
তানিয়া রব বলেন, ‘আ স ম রব বহু বছর আগ থেকে দেশের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করেন; আজ সকল দল সে প্রস্তাবকে সমর্থন করছে। আ স ম রবের সেই স্বপ্নই ছিল দেশের মানুষের মুক্তির উন্নয়নের চিন্তা। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ফ্যাসিস্টমুক্ত করলেও লোভে পড়ে একটি পক্ষ লুটপাটে ব্যস্ত রয়েছে; এটা লজ্জার বিষয়।’
জেএসডির এ নেত্রী বলেন, ‘রামগতি-কমলনগর নিয়ে আ স ম রব যে উন্নয়নের স্বপ্ন দেখেছেন, এখন তা বাস্তবায়নের পথে। সুতরাং মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক আ স ম রব। এটা আপনাদের জন্য গৌরবের। রামগতি-কমলনগরের এ গৌরব ধরে রাখার দায়িত্ব আপনাদের। এ জন্য জনগণের প্রয়োজনে, দেশের স্বার্থে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে