
লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তাঁর ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে হত্যা করেন এবং এরপর তিনি নিজেও বিষপান করে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবিনার। এর জের ধরে গত এক মাস মা-মেয়ের মধ্যে রাগারাগি চলছিল। আজ সকালেও সাবিনার সঙ্গে ঝগড়া করেন তাসলিমা। একপর্যায়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে তাসলিমা বেগম তাঁর আরেক এক শিশু মিতুর মুখে বিষ ঢেলে নিজেও পান করেন। এ সময় আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তাঁদের বাঁচানো যায়নি।
স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় সাহাবুদ্দিন মাঝি তাঁর বড় মেয়ে সাবিনার বিচার চেয়েছেন। এ ঘটনায় সাবিনা আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে