
লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশাচালক ফরহাদ হোসেনকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে নিহত ফরহাদ হোসেনের বাবা দিদার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরহাদ হোসেনের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে। পাওনা টাকা দেবেন বলে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদ হোসেনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ফসলি মাঠে ফেলে রেখে যান। গতকাল শুক্রবার সকালে ফসলি মাঠ থেকে ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফরহাদ হোসেনের ডান চোখ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, অটোরিকশাচালক ফরহাদ হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে কুকুরকে কুমির নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়। অনেকে দাবি করেছেন, কুকুরটির হাত-পা বেঁধে কুমিরের সামনে দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন। পাশাপাশি মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত করতেও তাঁকে আবার রিমান্ডে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী-সংলগ্ন...
১ ঘণ্টা আগে
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ করেছে বিএনপি সরকার। তবে আগেই দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও শুরু
১ ঘণ্টা আগে