
লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন (৩৫) নামের এক বখাটের বিরুদ্ধে।
রোববার (২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সিএনজিচালিত অটোরিকশার মালিক মো. মনির জানান, তাঁর খালাতো বোনকে সুজন হোসেন বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সুজন তাঁর অটোরিকশা পুড়িয়ে দেন। ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে। অভিযুক্ত সুজন পাশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সুতার বাড়ির দুলালের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, সুজন দীর্ঘদিন ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। পরিবার এতে রাজি হয়নি। উত্ত্যক্তের বিষয়ে সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। সে সময় মো. মনির তাঁদের সহযোগিতা করেন। ১৬ অক্টোবর তরুণীর অন্যত্র বিয়ে হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি অটোরিকশায় আগুন দেন। আগুনে অটোরিকশার ওপরের অংশ পুড়ে যায়।
মনিরের অভিযোগ, সুজন পেট্রল দিয়ে তাঁর অটোরিকশাটি জ্বালিয়ে দেন। আগুনের বিষয়টি টের পেলে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় সহযোগীদের নিয়ে সুজনকে পালিয়ে যেতে দেখেছেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে। উত্ত্যক্তের বিষয়ে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে