
লক্ষ্মীপুরের রায়পুরে বাসের ধাক্কায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার আরও দুই সহপাঠী। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বেলা ৩টার দিকে সহপাঠীদের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল মরিয়ম। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মরিয়ম। গুরুতর আহতাবস্থায় অপর দুই সহপাঠীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসে। তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) মো. জামিলুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ইশতিয়াক হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক থেকে সরে দাঁড়ায় এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু ও দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত শিক্ষার্থীদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাসচালককে আটক করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে