
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ (স্থানীয়ভাবে আকবর কোম্পানি নামে পরিচিত) নামক ভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জের সেলিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালেও শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নিতে যান দুই শ্রমিক। এ সময় ঘরটি কোনো কারণে বিদ্যুতায়িত হলে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ইটভাটায় এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ভাটায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর এ এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে মাছ ও মুরগির ফিড উৎপাদন করে আসছে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকর
৫ মিনিট আগে
চলমান জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে ফরিদপুরের কৃষি খাতে। জেলায় ডিজেল সংকটের কারণে বোরো ধান, পাট, ভুট্টা, তিলসহ চলতি মৌসুমের ফসল পরিচর্যায় ব্যাঘাত ও উৎপাদন হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।
৯ মিনিট আগে
বিয়ের চার বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি। কিন্তু সেই সন্তানকে তাঁরা বাঁচাতে পারলেন না। ছয় মাস বয়সেই শিশুটির মৃত্যু হয়েছে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে। শিশুসন্তান আব্দুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ)
১১ মিনিট আগে
কমলনগরে গরুর মাংস ওজনে কম দেওয়া নিয়ে ক্রেতাকে মারধরের ঘটনায় করা মামলায় দুজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক আরিফুর রহমান এই আদেশ দেন।
২০ মিনিট আগে