কুষ্টিয়া শহরের আদর্শপাড়ায় পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মজিবর রহমান সড়কের বাসিন্দা নাজিম উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।
এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। ইকবালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে আজ দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাঁদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।
কুষ্টিয়া পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ আজকের পত্রিকাকে বলেন, পরকীয়ার জেরে হত্যার বিষয়টি তিনিও জেনেছেন। তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
তবে নিহতের মা রশিদা খাতুনের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে নাজিম ও তাঁর লোকজন। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, পরকীয়ার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে