
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চার গরু ব্যবসায়ী কাছে থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার ঘটনা জানাজানি হয়।
এ ঘটনায় গরু ব্যবসায়ী রবিউল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ওই চার গরু ব্যবসায়ীর বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায়। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ৯ থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী মুখে গামছা ও রুমাল বেঁধে রাস্তা থেকে পাশে থাকা একটি বাগানের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
গরু ব্যবসায়ী রবিউল জানান, তাঁরা ঢাকা থেকে গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোরে ডাংমড়কা বাজারে এসে তাঁরা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মহিষকুন্ডি এলাকার আঙ্গুপাগলির আস্তানার সামনে পৌঁছালে ৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। একপর্যায়ে রামদা, হাঁসুয়া ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে তাঁদের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউলের কাছে থাকা ২ লাখ ১৫ হাজার, নান্টু ব্যাপারীর ২ লাখ ৫ হাজার, মজিবর ব্যাপারীর ২ লাখ এবং রকমানের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে