
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল দুই দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। আজ সোমবার দায়িত্বপ্রাপ্ত উপাচার্য (উপ-উপাচার্য) অধ্যাপক এম এয়াকুব আলীর কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একটি পরিবহননির্ভর ক্যাম্পাস। কিন্তু দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-ঝিনাইদহ বেহাল মহাসড়কের কারণে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন দুর্ঘটনায় পড়েছে। তাই আমাদের দাবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কার করে নির্বিঘ্ন চলাচলের উপযোগী করা এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মিথুন হোসেন, উল্লাস মাহমুদ, সাইফুল্লাহ মামুন, তৌহিদ, রিফাত প্রমুখ।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাযথভাবে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে