
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীতে স্থানীয় বাসিন্দাদের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের দ্রুত তৎপরতায় নৌকার সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গতকাল সোমবার বিকেলে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নম্বর ৮৪/৩ থেকে প্রায় ৭০০ মিটার দক্ষিণে ডিগ্রির চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নদীর পানি কমে যাওয়ায় সৃষ্ট চরে হাত দিয়ে মাছ ধরতে যাওয়ার সময় ১৫ জন আরোহী বহনকারী একটি নৌকা প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
ঘটনাটি নদীর তীর থেকে প্রত্যক্ষ করে উদয়নগর বিওপির টহলরত দল দ্রুত চারটি নৌকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযানে নামে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়, যদিও নৌকাটি পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর থেকে উদয়নগর বিওপির টহল দল নৌযোগে ঘটনাস্থল পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে, যাতে তারা প্রবল স্রোতের সময় নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে না যায়।
এ বিষয়ে উদয়নগর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সহিদুল ইসলাম বলেন, ‘নৌকাডুবির ঘটনার পরপরই আমাদের টহল দল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সব আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে