
কুষ্টিয়ার কুমারখালীতে এক নারীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের ছাড়িয়ে নিতে আজ বুধবার সকালে থানা ঘেরাও করেন তাঁদের স্বজনেরা।
স্বজনদের দাবি, পুলিশ ঘটনা মীমাংসা করার আশ্বাস দিয়ে থানায় ডেকে এনে তিনজনকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে এনে অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে আসামিদের আদালতে পাঠায়।
ভুক্তভোগী নারী (৪০) এর আগে গতকাল মঙ্গলবার রাতে বাদী হয়ে সাতজনের নামে কুমারখালী থানায় মামলা করেন। এরপর আজ সকালে পুলিশ অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের রিপন আলীর স্ত্রী মুক্তি খাতুন, মোমিনের স্ত্রী পারভিন খাতুন ও বক্করের স্ত্রী লিপি খাতুন।
রিপন বলেন, ‘ওই নারী আমার বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছে। পুলিশ চোরের পক্ষ নিয়ে আমার স্ত্রীসহ তিনজনকে ধরে এনেছে। আমরা চোরের শাস্তি ও আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রিপনের ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে তাঁর স্বামী এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এর পর স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ শতাধিক নারী-পুরুষ ওই রাতেই ভুক্তভোগীর বাড়ি ভাঙচুর করে তাঁকে তুলে নিয়ে যান। তাঁকে ফের রিপনের বাড়ি নিয়ে এসে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়।
পরে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের উপস্থিতিতে সালিস বসানো হয়। এতে ভুক্তভোগী নারীর দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাঁকে নির্যাতনের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিবারের লোকজন মীমাংসার দাবিতে থানায় একটু হট্টগোল করেছিলেন। এখন পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে