
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন ওরফে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার পর শহরের বড় বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাঁকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।
সেখানে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া আদালতে নেওয়া হয়েছে। পৌনে একটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুষ্টিয়া মডেল থানায় গত ১৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।
মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক। ৫ আগস্ট কোটাবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় তামজিদ হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি তিনি।
গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে তাঁকে দেখা যায়। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে ওই আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেনকে গ্রেপ্তারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামে।
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামে এক যুবক বাদী হয়ে একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনে তাঁকে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ আনেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন ১৫০ জন। সোমবার রাত ৮টার দিকে শহরের বড় বাজার এলাকায় মোকাররম হোসেনকে আটক করে থানায় নেয়। মঙ্গলবার তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।
বেলা পৌনে ১টার দিকে কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মোকাররম হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। এখনো আদালতে তোলা হয়নি।
আরও খবর পড়ুন:

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে