
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নোঙর করেছে বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতাসংকটের কারণে তীরে ভিড়তে না পারলেও বন্দর এলাকায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।
জানা যায়, বাহাদুরাবাদ ঘাট থেকে গতকাল বুধবার দুপুর ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশে ছেড়ে আসে গঙ্গা বিলাস। এই বন্দরে ৪টার দিকে নঙর করে প্রমদতরিটি।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকেরা গঙ্গা বিলাস থেকে স্পিডবোটে করে চিলমারী নদীবন্দর রমনা ঘাটে পৌঁছান। সেখান থেকে কিছু সময় নদের সৌন্দর্য উপভোগ করেন তাঁরা।
জানা গেছে, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরির বিদেশি পর্যটকেরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে চিলমারী নৌবন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশে রওনা হবে ‘গঙ্গা বিলাস’।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারানসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির একজন ভ্রমণ করছেন। এই যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দই খাওয়া-চিলমারী নৌ-রুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাসে যাত্রারত পর্যটকদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে