
অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিজল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি স্থানীয় একটি মাদ্রাসার অফিস সহকারী হিসেবে চাকরিরত।
তাঁর বিরুদ্ধে অন্যের পুকুর থেকে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার বাদীর পরিচয় জানাতে পারেনি।
মেহেদীর বড় ভাই আরিফ বলেন, ‘মেহেদীকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে ধারণা করছি, বিশেষ অভিযানের নামে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানায় গেলে পুলিশ বলেছে পরে আসতে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। সোমবার সন্ধ্যার পর তার বাড়ির পাশের বটতলা বাজারে তিনি চা খেতে আসলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ তা আমাদের জানা নেই।’
এসআই সহিজল বলেন, ‘মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ রয়েছে।’
মামলার বাদীর পরিচয় জানতে চাইলে তা জানাতে অপারগতা জানান থানার দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। এ মামলায় আজ সোমবার রাত ৯টা পর্যন্ত অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে