
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পৌরসভার পশ্চিম শিববাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও শিশুর স্বজন সূত্রে জানা যায়, ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে আলিফ সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশে থাকা পুকুরপাড়ে যায়। এ সময় আলিফ পুকুরপাড়ে বসে খেলছিল। তার মা কাপড় পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর আলিফকে সেখানে দেখতে না পেয়ে তাঁর মা আশপাশে খুঁজতে থাকেন। এরপর পুকুরের পানিতে আলিফকে ভেসে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিষাদ চন্দ্র সরকার জানান, আলিফ নামের শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুমৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে