পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘দেশবাসী যদি বাঁচতে চায়, তাহলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রকল্প বাস্তবায়ন করতে হলে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।’
আজ রোববার কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ভাঙনের কাজগুলো আওয়ামী লীগের জন্য নয়, এগুলো সাধারণ মানুষ উপভোগ করবে। তারা নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে।’
২০০১ সালে বিএনপি সরকারের কার্যক্রমের উদাহরণ টেনে জাহিদ ফারুক বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতার আসে তখন তারা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলেন। তারা (বিএনপি) আসলে এগুলো কাজ অর্ধেক চলমান অবস্থায় বন্ধ করে দেবে। সুতরাং যদি কাজ চলমান রাখতে চান, নতুন প্রকল্প চান, তাহলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’
আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামের যে সব বয়স্ক পুরুষ–মহিলাদের ভাতা দেওয়া হয় তারা আমৃত্যু ভাতা পাবেন। কোনো সরকার আমৃত্যু ভাতা দেয় না। শুধু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারই আমৃত্যু ভাতা দেয়। কিন্তু যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এ ভাতা বন্ধ হয়ে যাবে।’ বৈশ্বিক মন্দাতেও বাংলাদেশের উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলেন জানান প্রতিমন্ত্রী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নূরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ন) রমজান আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারীর ইউএনও মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে