
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সংলাপ হয়েছে। আজ শনিবার বেলা ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর চরে এ কর্মসূচি পালিত হয়। ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন শাখা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সদর, বাংলারহাট ও গোড়কমণ্ডল চরের ১ হাজার চরবাসী অংশগ্রহণ করেন। পরে সংলাপ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাফ আলী, চরের বাসিন্দা আব্দুর রহমান ও গাজীবর অংশ নেন।
সংলাপে বক্তারা চরাঞ্চলসহ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো চরবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে