
নদীভাঙন রোধের প্রকল্প বাস্তবায়নে অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সরকার বেশি তৎপর দাবি করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কাজ ধীর গতির হলেও থেমে নেই।
আজ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রবেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই, চলমান আছে। ধীর গতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।’
এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
চিলমারীর কাচকোল নদীভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে